findElement() and findElements() in Selenium WebDriver

findElement() and findElements() in Selenium WebDriver

আমরা যদি কোন ওয়েব পেইজের সাথে ইন্টারেক্ট করতে চাই তাহলে ওয়েব পেইজের ওয়েব এলিমেন্ট গুলো কোথায় আছে সেটা সবার আগে বের করতে হয়। Web Element চেনা/খুজে বের করার জন্য Selenium Webdriver দুটি পদ্ধতি ব্যবহার করে থাকে। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে findElement() এবং আরেকটি হচ্ছে findElements()। আমরা প্রায় সময়-ই কনফিউজড হয়ে যাই কখন কোনটা ব্যবহার করবো সেটা নিয়ে। সহজে যাতে বুঝতে পারি সেইজন্যই এই লেখা।

findElement() কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে মূলত একটি ওয়েব পেজের একটি নির্দিষ্ট web element খুঁজে বের করার জন্য, অপরদিকে findElements() কমান্ডটি ব্যবহার করা হয় একটি ওয়েব পেজের web element এর লিস্ট খুজে বের করার জন্য।

Command Syntax of findElement():

Command Syntax of findElement():

findElement() কমান্ড, By object কে প্যারামিটার হিসেবে নেয়। By object বিভিন্ন locator strategy ব্যবহার করে এলিমেন্ট খুজে বের করে।

Locator strategy অনেক ধরনের হয়ে থাকে। যেমনঃ

  • Xpath
  • Id
  • Name
  • Class Name
  • Tag Name
  • Link Text
  • Partial Link Test

সকল Locator Strategy নিয়ে সামনে আরো জানবো। তবে সবথেকে বেশি Xpath, locator strategy ব্যবহার করেই এলিমেন্ট খুজে বের করা হয়। Find element by Xpath শুধু একটি web element খুজে বের করে।

Locator Value সবসময় ইউনিক ভ্যালু হয়ে থাকে যাতে সহজেই এলিমেন্ট চেনা যায়। যদি Locator strategy না ম্যাচ করে তাহলে NoSuchElementException নামের একটা exception দেখায়।

Example:

Example of findElement

Command Syntax of findElements():

No alt text provided for this image

findElements() কমান্ড, By object কে প্যারামিটার হিসেবে নেয় এবং web elements এর একটি List return করে। যদি locator strategy এবং locator value না থাকে তাহলে খালি লিস্ট রিটার্ন করবে। Array-র মতন এখানে প্রতিটা এলিমেন্ট এর ইন্ডেক্স নাম্বার ০ থেকে শুরু হয়।

Example:

No alt text provided for this image

Locator গুলো সহজে খুজে পেতে ওয়েব ব্রাউজারে আমরা কিছু এক্সটেনশন (SelectorsHub ,Chropath, Xpath finder) ব্যবহার করে থাকি। Chropath একটি ফ্রি extension. যেকোনো ব্রাউজারেই Chropath এক্সটেনশন available আছে । নিচে আমি Chrome , Firefox এবং Microsoft edge এর জন্য ডাউনলোড লিংক গুলো দিয়ে দিচ্ছি.

Chrome:(https://chrome.google.com/webstore/detail/chropath/ljngjbnaijcbncmcnjfhigebomdlkcjo)

Firefox:(https://addons.mozilla.org/en-US/firefox/addon/chropath-for-firefox/)

Microsoft Edge:(https://microsoftedge.microsoft.com/addons/detail/chropath/ggabncnodmglgcdbmmmnkekknpehhcea)





To view or add a comment, sign in

More articles by Sadia Islam

  • Automating CSV Data for Reliable API Testing

    Recently, I tackled a practical challenge in my API automation work and wanted to share both the problem and my…

    2 Comments
  • Why Your API Call is Hitting Twice: Understanding Preflight & XHR

    প্রায় সময়েই ডেভ টুলসের নেটওয়ার্ক ট্যাবে আমি একই এপিআই দুইবার কল যাচ্ছে দেখতে পাই। একই API দুইবার কল হলেও এদের টাইপ…

    4 Comments
  • Host your Allure Report on GitHub Pages with GitHub Actions

    আমরা সবাই শুনেছি বা আমাদের দৈনন্দিন জীবনে Allure Report ব্যবহার করেছি। এছাড়াও, গিটহাব অ্যাকশন এবং গিটহাব পেজ সাধারণত…

    2 Comments
  • Improving Your Software Testing Workflow with Chrome Dev Tools: Learn Essential Features

    আমরা সবাই কমবেশি DevTool এই শব্দটার সাথে পরিচিত। সব ব্রাউজারেই Dev Tool রয়েছে। এর মধ্যে Chrome DevTools সবথেকে বেশি…

    5 Comments
  • Dynamic data for Test Automation

    টেস্ট অটোমেশনের অনেক বড় একটা পার্ট হচ্ছে ফেক ডেটা জেনারেট করে সেটাকে ব্যবহার করা। অনেকই আমরা এক্সেল ফাইল ব্যবহার করি…

Explore content categories